গর্ভমেন্ট-টেন্ডারারস ফোরাম (জিটিএফ) -এর এক কর্মশালায় বক্তারা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ক্রয়ের কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বৃহস্পতিবার এই কর্মশালার আয়োজন করে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিটিইউয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সোহেলুর রহমান চৌধুরী । নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান অধিবেশনে সভাপতিত্ব করেন। খাদিজা বিলকিস, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্র্রোগ্রামস (বিসিসিপি) এবং মোহাম্মদ সালাহ উদ্দিন, উপপরিচালক ও সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারী, সিপিটিইউ কর্মশালায় বক্তব্য রাখেন । — প্রেস বিজ্ঞপ্তি