৯ মাসে বাটার শেয়ারপ্রতি লোকসান ৮৯ টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা শু-এর ৯ মাসে শেয়ারপ্রতি ৮৯ টাকা লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৯ দশমিক ২৩ টাকা। আর আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২৩ দশমিক ৫১ টাকা। এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৭ দশমিক ৫৫ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৩ দশমিক ৫৬ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৫ দশমিক ৪২ টাকায়।