ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন রিকশাচালক

ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন নারায়ণগঞ্জের রিকশাচালক হাবিব বিশ্বাস। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮-এর আওতায় এ সুবিধা পেয়েছেন তিনি। ঐ টাকায় ল্যাপটপ ও মোবাইল ফোনসহ ১০টি ওয়ালটন পণ্য নিয়েছেন তিনি। তার ছোট্ট ঘর ভরে গেছে প্রয়োজনীয় সব ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যে। এতে মহাখুশি হাবিবের পরিবার।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের আওতায় আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এখন চলছে ক্যাম্পেইনের সিজন ৮। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন ৫০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। আছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অসংখ্য ফ্রি পণ্য পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। অক্টোবরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সুবিধা থাকছে।

গত মঙ্গলবার বন্দর উপজেলার এস এস শাহ রোডে ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে হাবিব বিশ্বাসের হাতে ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, ওয়ালটনের যাত্রাবাড়ী জোনের এরিয়া ম্যানেজার মাকসুদ আলম, বন্দর প্লাজা ম্যানেজার শাহেদ মাহমুদসহ স্থানীয় ব্যবসায়ীরা।— প্রেস বিজ্ঞপ্তি