নবাবগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডি. এম মামুনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের একটি দল। গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মামুন উপজেলার টিকরপুর এলাকার আবুল কালাম আজাদ দারুর ছেলে। ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মামুন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দোহার নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।