বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত

আড়াইহাজারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রোকেয়া বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া ঐ গ্রামের এমেল হোসেনের স্ত্রী।

জানা গেছে, বিদ্যুত্ সংযোগ থাকা অবস্থায় রোকেয়া বেগম ঘরের একটি টেবিলফ্যান পরিষ্কার করছিলেন। এ সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক গোলাম দন্তগীর প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন।