জয়পুরহাটে মাদকসেবী ও জুয়াড়িসহ ৩৫ জন গ্রেফতার 

জেলা শহরের কালী মন্দির, কুন্ডুপাড়া এবং আক্কেলপুর থানাধীন কড়ইতলী মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮ মাদকসেবী ও ৭ জুয়ারিসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে  র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, বৃহস্পতিবার  বিকেল ৪ টা হতে রাত ৯ টা পর্যন্ত সদর ও আক্কেলপুরের  পৃথক  এলাকায় মাদক বিরোধী  ওই   বিশেষ  অভিযান চালানো হয়।

অভিযানে  মাদক সেবন অবস্থায় গ্রেফতারকৃতরা হলো-  মেহেদী হাসান (৩৩),  মিজান (২৬),  শাহরিয়ার হোসেন লিখন (১৯),  রায়হান আকন্দ (১৮),  মো. রাজু (২২),   ইসতিয়াক (২৪),  মোঃ মেহেদী হাসান (১৮),  জামিল সরদার (২৮),  মো. শুভ (২২),  সোহেল রানা (৩০),  মো. মিন্টু (৩৫),  সজিব হোসেন (১৮),  বোরহান উদ্দিন (৫০), আব্দুল হালিম সোহেল (৩৫),  জাহাঙ্গীর আলম (৪০),  ইমন হাসান (২০),  আইজার হোসেন (৩০),  আব্দুর রহিম (৩৬),   নাজমুস সাদাত চৌধুরী (৪৪),  খন্দকার ওবায়দুল বারী সুমন (৪৩),  হানিফ উদ্দিন (৩০),  সাগর কুমার বর্মন (২৮),   রাশেদ হাসান (৩২),  বাবলু সিং (২৮),  শিপন এক্কা (২৬),  লগেন সিং (৩৫),  আজিজুল ইসলাম আইজুল (৪০),  মিলন পাহান (৩২)।

জুয়া খেলারত  অবস্থায়  গ্রেফতারকৃতরা  হলো-  আব্দুস সামাদ সওদাগর  এলাহীন (৪৫),  বকুল প্রামাণিক (৫২), শাহীদ আহমেদ (৫০),  অরুণ কুমার দেবনাথ (৫২),   মাহাবুব আলম (৪৬), জাহাঙ্গীর আলম (৫০), সুজাউল ইসলাম সাবু (৪২)।

আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর এবং সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং প্রকাশ্যে জুয়া আইন-১৯৬৭ পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে  বলে জানান, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ।

ইত্তেফাক/এমআর