নুসরাত সারমিন, ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বুধবারের পর
৪৯. পুণ্ড্রবর্ধনের রাজধানী শহর কোনটি?
উত্তর: পুণ্ড্রনগর।
৫০. ধর্মযাজক হিউয়েন সাঙ পুণ্ড্রনগরে কয়টি বৌদ্ধবিহার ও ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন?
উত্তর:২০ টি বৌদ্ধবিহার ও ১০০ টি ব্রাহ্মণ্য মন্দির।
৫১. হিউয়েন সাঙ কে ছিলেন?
উত্তর:চীন দেশের পরিব্রাজক ও ধর্মযাজক
৫২. মহাস্থানগড়ের কোন দিকে দুইটি বৌদ্ধবিহার আবিষ্কার হয়েছে?
উত্তর:দুর্গনগর থেকে ৬ কি.মি. দূরে ভাসু বিহার এবং তোতারাম পণ্ডিতের ভিটায়।
৫৩. মহাস্থানগড়ের কোন কোন দিকে দুটি মন্দির আবিষ্কার হয়েছে?
উত্তর:গোবিন্দ ভিটায় ও ২ কি.মি. দক্ষিণ-পশ্চিমে গোকুল মেধে।
৫৪. অধিকাংশ প্রাচীন বিশ্বসভ্যতা কোন মহাদেশে গড়ে উঠেছিলো?
উত্তর:এশিয়া ও আফ্রিকা মহাদেশে।
৫৫. মিশরীয় সভ্যতা কখন গড়ে উঠেছিলো?
উত্তর:প্রায় ৫০০০ বছর পূর্বে।
৫৬. মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠে?
উত্তর:মিশরের নীল নদের তীরে
৫৭. যখন মিশরীয় সভ্যতা গড়ে উঠে তখন মিশরের রাজাদের কী বলা হতো?
উত্তর: ফারাও।
৫৮. ফারাও কী?
উত্তর:মিশরের রাজাদের ফারাও বলা হতো।
৫৯. ফারাও দের নিয়ে মিশরীয়দের বিশ্বাস কী ছিলো?
উত্তর: মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন।
৬০. মিশরীয়রা কেন ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতো?
উত্তর: কারণ তারা বিশ্বাস করতো যে মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন।
৬১. মৃতদেহ সংরক্ষণ করতে গিয়ে মিশরের বিজ্ঞানীরা কী আবিষ্কার করে?
উত্তর: মমি তৈরির কৌশল।
৬২. কীভাবে মিশরীয়রা বিশাল পিরামিড তৈরি করা শেখে?
উত্তর:মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে।
৬৩. কীসের মূর্তিতে মিশরীয়রা দক্ষ ছিলো?
উত্তর:পাথর ও ব্রোঞ্জের।
৬৪. হায়ারোগ্লিফিক লিপি কী?
উত্তর:মিশরীয়রা ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করেছিলো, একে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি।
৬৫. মিশরীয়রা ছবির মতো দেখতে যে লিপির উদ্ভাবন করেছিলো সেটিকে কী বল হতো?
উত্তর:হায়ারোগ্লিফিক লিপি।
৬৬. মেসোপটেমিয় সভ্যতা কোথায় গড়ে উঠে?
উত্তর:ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।
৬৭. কোন নদীর তীরে মেসোপটেমিয় সভ্যতা গড়ে উঠে?
উত্তর:টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।
৬৮. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠে?
উত্তর:মেসোপটেমিয় সভ্যতা।
৬৯. মেসোপটেমিয় শব্দের অর্থ কী?
উত্তর:দুই নদীর মধ্যবর্তী ভূমি।
৭০. সুমেরিয় সভ্যতা, পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এশেরীয় সভ্যতা, ক্যালডিয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
উত্তর:সুমেরিয় সভ্যতা।