প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?

এসএসসি- ২০২১

মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.অ্যান্ড কে. উচ্চবিদ্যালয়

কুমিল্লা।

বিজ্ঞান:সৃজনশীল

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। ‘আমাদের সম্পদ’ অধ্যায়ের  কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যত্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো।

১. সাধারণত মাটিতে বিদ্যমান পদার্থসমূহকে কত ভাগে ভাগ করা হয়েছে?

ক. তিন      খ. চার      গ. পাঁচ       ঘ. ছয়

২. মাটিতে বিদ্যমান জৈব পদার্থ-

i.  হিউমাস    

ii. দেখতে অনেকটা কালচে রঙের হয়   

iii. মৃত গাছপালা ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি

নিচের কোনটি সঠিক?

ক. ii ii     খ. ii  iii     গ. ii ও iii     ঘ. i ,   ii   ও   iii

৩. প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?

ক. ৫৫-৬৫                 খ. ৬৫-৭৫     

গ. ৭৫-৮৫                  ঘ. ৮৫-৯৫

৪. মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলে থাকা বাতাসের গ্যাসের বিনিময়কে কী বলে?

ক. অণুজীব     খ. হরাইজোন    গ. বায়বায়ন      ঘ. সয়েল

৫. নিচের মাটির প্রতিটি সমান্তরাল স্তরকে কী বলে?

 ক. দিগবলয়    খ. টপ সয়েল   গ. সাব সয়েল    ঘ. হরাইজোন

৬. বালু মাটি-

র. পানি ধারণ ক্ষমতা খুবই কম          

ii. এটি দানাযুক্ত    

iii. বালু মাটিতে অতি ক্ষুদ্র শিলা ও খনিজ পদার্থ থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                    খ. i ও  iii     

গ. ii ও iii                    ঘ. i ,   ii   ও   iii

৭. পিটি মাটি তৈরি হয়?

ক. জৈব পদার্থ থেকে     খ. খনিজ পদার্থ থেকে 

গ. বায়ু থেকে                      ঘ. পানি থেকে

৮. কোয়ার্টজের সংকেত কোনটি?

 ক. CaCO3                         খ.  SiO2   

 গ.  Mica                 ঘ. Fe3O4

৯. প্রকৃতিতে পাওয়া যায় এ রকম খনিজ পদার্থের সংখ্যা কত?

ক. ২৫০০                  খ. ৩৫০০        

গ. ৪৫০০                    ঘ. ৫৫০০

১০. বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুত্ নিরোধক হিসেবে কোনটি ব্যবহূত হয়?

ক. জিপসাম                 খ. ধাতব পাইরাইটস    

গ. মাইকা                   ঘ. কোয়ার্টজ

১১.  এ পর্যন্ত আবিষ্কৃত খনিজের মধ্যে সবচেয়ে শক্ত খনিজ পদার্থের নাম কী?

 ক. হীরা                     খ. গ্রাফাইট   

 গ. পাইরাইটস             ঘ. সিলভার

১২. বাংলাদেশে কত সাল থেকে যানবাহনে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়?

ক. ২০০০                                  খ. ২০০১  

গ. ২০০৩                    ঘ.  ২০০৫

টোকিও শহরে পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের কাছাকাছি মাটিতে কোন উদ্ভিদ জন্মে না কেবল মাশরুম ভালো জন্মে।

১৩. ঐ মাটিতে কোনটির আধিক্য রয়েছে?

ক. শিলা     খ. খনিজ পদার্থ  

গ. জৈব পদার্থ              ঘ. তেজষ্ক্রিয় পদার্থ

১৪. মাটির উর্বরতা নষ্ট করে-

i. ব্যাকটেরিয়া ও অণুজীব সৃষ্টি    

ii. অতিরিক্ত পলি পরা  

iii. প্রচুর পরিমাণে মাটি খনন

নিচের কোনটি সঠিক?

ক. iও ii                     খ. iও  iii     

গ. ii ও iii                   ঘ. i ,   ii   ও   iii

১৫. কীটনাশক তৈরিতে কোনটি ব্যবহূত হয়?

ক. সায়ানাইড              খ. প্রাকৃতিক গ্যাস   

গ. কয়লা   ঘ. পেট্রোলিয়াম