টলিউডে প্রতিটি শুটিংফ্লোর থেকেই করোনা সংক্রমণ!

বিনোদন ডেস্ক

 

অনেকেই বলছেন মিউজিক থেরাপিতেই সৌমিত্র সুস্থতা পেলেন। তবে উপমহাদেশের এই বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও বিপদমুক্ত নন। তার স্নায়ুজনিত সমস্যা চিকিত্সকদের চিন্তা বাড়াচ্ছে। এ ব্যাপারে কলকাতার বেলভিউ হাসপাতাল আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ করেছেন সৌমিত্রর জন্য। সৌমিত্র কন্যা গণমাধ্যমকে জানান, ‘সকালে বাবার শরীরে রক্তচাপ বেড়েছিল। অক্সিজেনও প্রয়োজন পড়ে। তবে সবকিছুই তার শারীরিক নিয়ন্ত্রনে রয়েছে। বাবা তার শারীরিক ট্রমাগুলোও ধরতে পারছেন। তাই তিনি নিজেই ডাক্তারদের সমস্যাগুলোর কথা বলছেন। ‘এদিকে কলকাতায় প্রায় প্রতিটি শুটিং পাড়াতেই করোনা সংক্রমনের হার বেড়েছে। উল্লেখ্য, একটি রিয়েলিটি শোতে অংশ নিয়েই সৌমিত্র আক্রান্ত হয়েছিলেন। করোনায় গত কয়েক মাস শুটিং প্রায় বন্ধ থাকলেও টলিউডে থাবা বসিয়েছে করোনা। মা হওয়ার পরই করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, তার স্বামী নিসপাল সিংহ, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। আক্রান্ত হন পরিচালক রাজ চক্রবর্তী।