বিদেশি শ্রমিক কমাতে চায় কুয়েত

 

অভিবাসী শ্রমিক কমাতে চায় কুয়েত সরকার, এজন্য একটি আইনও পাশ করা হয়েছে। এতে এক বছরের মধ্যে দেশে অবস্থানরত অভিবাসীর সংখ্যা প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমাতে হবে। বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় তেলনির্ভর অর্থনীতির দেশ কুয়েত বেশ বিপাকে পড়ে যায়। এ অবস্থায় নিজেদের অর্থনীতিকে চাঙা রাখার পাশাপাশি দেশের জনগণকে স্বস্তি দিতে অভিবাসী শ্রমিক কমানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন আইন অনুযায়ী কুয়েতের সরকারি চাকরিতে কুয়েতিদের কোটা বাড়ান হবে। পাশাপাশি বেসরকারি খাতেও তাদেরকে প্রতিস্থাপনের শর্ত দেওয়া হয়েছে।