বিশ্বের তেলের বাজার এমনিতেই মধ্যপ্রাচ্যনির্ভর। এ দেশগুলোতে তেলের মজুত বেশি থাকার পাশাপাশি তাদের উত্তোলনের পরিমাণও বেশি। অন্য দিকে বিশ্বের অন্য অঞ্চলগুলোতে মজুতের পরিমাণ সীমিত। তার ওপর উত্তোলনও কম। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্র এতদিন উত্তোলন বাড়াচ্ছিল। তবে আগামী দুই-তিন বছর তাদের উত্তোলন কমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। আর তা হলে মধ্যপ্রাচ্যই হবে তেলের একমাত্র উত্স। এদিকে যুক্তরাষ্ট্রের তেলের উত্তোলন কমলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দামেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। —নাঈমা সুলতানা