অস্ট্রেলিয়ায় শিশু নিপীড়নের অভিযোগে গ্রেফতার ৪৪

বিবিসি

শিশুদের আটকে রেখে যৌন নির্যাতনসহ নানা নিপীড়নের ছবি ও ভিডিও বানিয়ে সেগুলো অনলাইনে পোস্ট করার সঙ্গে জড়িত সন্দেহে অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশ ১৬ শিশুকে উদ্ধার করে।

অনলাইনে শিশু নিপীড়নের ছবি ও ভিডিওর সূত্র ধরে প্রায় এক বছর ধরে তদন্তের পর পুলিশ ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। নানা অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ?তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মোট ৩৫০টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। সব অভিযোগই শিশুদের আটকে রাখা ও নির্যাতন করা সম্পর্কিত। গ্রেপ্তার ব্যক্তিরা একটি ‘ক্লাউড স্টোরেজ’ প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের নিপীড়নের ভিডিও ও ছবি আদান-প্রদান করত। তদন্ত কর্মকর্তারা দিন-রাত পরিশ্রম করে ওই শিশুদের খুঁজে বের করে তাদের উদ্ধার করেছে বলে জানান পুলিশ কমিশনার রিস কারশউ।