স্পোর্টস রিপোর্টার
করোনাকালে প্রায় ছয় মাস স্বদেশেই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বিদেশি কোচরা। শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন তারা। তারপর থেকে বায়ো বাবল তথা জৈব সুরক্ষা বলয়ে দিন কেটেছে রাসেল ডমিঙ্গোদের। প্রায় ৫০ দিন থাকার পর ছুটি পেলেন টাইগার কোচরা।
গতকাল রাতেই দেশে ফিরে গেছেন হেড কোচ ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। বিসিবির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল মধ্যরাতে এমিরেটসের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিন কোচ। বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহ একাদশের কোচ ছিলেন গিবসন। আগামীকাল ফাইনালে তাই গিবসনকে পাচ্ছে না মাহমুদউল্লাহর দল। কুকের দায়িত্বে থাকা তামিম একাদশ টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।