ঠাকুরগাঁও প্রতিনিধি
‘আল্লাহ এইবার হামার মুখেরতি (মুখে) দেখিচে। এ বছর আর না খায় থাকিবা (থাকতে) হবেনি। সুদের টাকাও মাহাজনক শোধ করে দিম।’ হাসিমুখে কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ এলাকার কৃষক মনসুর আলী। ফলন ও দাম ভালো থাকায় হাসি ফুটেছে মনসুর আলীর মতো আরো অনেক কৃষকের। কৃষক রফিকুল বলেন, প্রথম চালানে ৬০ থেকে ৭০ টাকা দরে প্রায় ১ হাজার ৫০০ কেজি ফুলকপি বিক্রি করেছি। সচরাচর এমন ভালো দাম পাওয়া যায় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফতাব হোসেন বলেন, এবার ফুলকপির ফলন অনেক ভালো হয়েছে। আমরা মাঠ পর্ষায়ে চাষিদের পরামর্শ দিচ্ছি।