রাতের আঁধারে বিক্রি হচ্ছে ইলিশ!

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

নিষেধাজ্ঞা অমান্য করে শিবচরে পদ্মার পাড়ে আবাধে বিক্রি হচ্ছে ইলিশ। রাতের আঁধারে মা-ইলিশ বেচা-কেনায় পদ্মা নদীর পাড়ে ক্রেতা-বিক্রেতারা ভিড় করছেন। বৃহস্পতিবার রাতে শিবচরের বন্দোরখোলা ইউনিয়নের মোড়লকান্দী গ্রামের নদীর পাড়ে দেখা গেছে এমন চিত্র। মাদারীপুরের জেলা মত্স্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আমরা কঠোরভাবে এ বছর অভিযান পরিচালনা করছি। অভিযান অব্যাহত রয়েছে। এরপরে ও কিছু জেলে আমাদের চোখের আড়ালে মা-ইলিশ ধরে নদী পাড়ে এসে বিক্রি করছেন। নদী পাড়ের স্থল পথগুলোতে অভিযান জোরদার করা হবে।