উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়ায় বৃহস্পতিবার রাতে পশু খাদ্য উত্পাদনকারী একটি কারখানায় র্যাব-১২ অভিযান চালায়। এ সময় পশু খাদ্যের বস্তার গায়ে মূল্য লেখা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে আটক ও জরিমানা করা হয়।
শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২-এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (মিডিয়া অফিসার), সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসাইনসহ উল্লাপাড়া থানা এলাকায় আমান গ্রুপের পশু খাদ্য উত্পাদন কারখানায় অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লেয়াকত সালমান ঐ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ও ম্যানেজার এইচ এম মোস্তাফিজুরকে আটক করা হয়।