মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের তাঁতীপাড়ায় বৃহস্পতিবার রাতে শহর সমাজ সেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ফারুক হোসেন (৩৯)। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, নিহতের বাড়ির ঠিক ২০ গজ দূরে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। সুরতহাল রিপোর্টে পিঠে, ঘাড়ে এবং পায়ে কোপানোর চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এ হত্যার কোনো ক্লু পাওয়া না গেলেও কয়েকটি বিষয়কে সামনে নিয়ে তদন্ত কাজ চলছে। পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, প্রাথমিকভাবে হত্যার তেমন কোনো কারণ এখনো বোঝা যাচ্ছে না। তদন্ত শেষে বোঝা যাবে।