রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে গতকাল শুক্রবার রূপসী গাজী ভবনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, মুক্ত, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতির দর্পণ। অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, সামাজিক ব্যাধিসহ সব অনিয়ম জাতির কাছে সাংবাদিকদের তুলে ধরতে হবে। মন্দের পাশাপাশি ভালো সংবাদকেও গুরুত্ব দিতে হবে। তবেই জাতী সাংবাদিকতার সুফল পাবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভূঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহসভাপতি শফিকুল আলম মামুন, হানিফ মোল্লা, অর্থসম্পাদক ইমদাদুল হক দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক রোবেল মাহমুদ, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ, এ আর ইব্রাহিম, কাউছার আহমেদ, আলম হোসেন, রাশেদুল ইসলাম, রনি আহমেদ, বি এম আবুল হাসনাত, শরিফ হোসেন, ফায়িম, ইমন মিয়া, সাজিদ প্রমুখ। পরে মন্ত্রীকে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান।