চলচ্চিত্র নির্মাতা শরীফ উদ্দিন খান দীপুর ইন্তেকাল

ইত্তেফাক রিপোর্ট

চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শরীফ উদ্দিন খান দীপু (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস করেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রযোজক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন দীপু। তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে তখনো তার ফুসফুসে সমস্যা ছিল। তাই তাকে আইসিইউতে রেখেই চিকিত্সা দেওয়া হচ্ছিল। শরীফ উদ্দিন খান দীপু ঢাকায় দুটি সিনেমা হলেরও মালিক ছিলেন।