জেলার সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের বিধবা নূরজাহান বেগমকে (৫৮) হত্যার পর তার লাশ পাঁচ টুকরো করার ঘটনায় সরাসরি জড়িত পুলিশের দায়ের করা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো—মামলার ৬ নম্বর আসামি ঐ গ্রামের মৃত মমিন উল্লার ছেলে মো. ইসমাইল (৩৫) এবং ৭ নম্বর আসামি একই গ্রামের মারফত উল্লার ছেলে মো. হামিদ (৩৪)। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার ভোরে জেলা ডিবি পুলিশের একটি দল জাহাজমারা গ্রামে অভিযান চালিয়ে মো. ইসমাইল ও হামিদকে গ্রেফতার করে। এ ঘটনায় সরাসরি জড়িত মামলায় এজাহারভুক্ত সাত আসামি সবাইকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, এর আগে হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারী নিহত নুরজাহানের ছেলে মামলার প্রধান আসমি গ্রেফতারকৃত হুমায়ুন কবির, তার বন্ধু নিরব, ,মামাতো বানের স্বামী মিলাদ হোসেন সুমন ও নুরুল ইসলম কসাইসহ চার জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অপর আসামি হুমায়ুনের মামাতো ভাই কালাম ওরফে মামুন জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী রবিবার তা শুনানি হবে।
চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির পরিদর্শক জাকির হোসেন জানান, আসামি ইসমাইল ও হামিদকে সন্ধ্যায় আদালতে হাজির করা হয় এবং একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে প্রেরণ করেন এবং পরবর্তী সময়ে রিমান্ড শুনানি করা হবে বলে নির্দেশ দেন।