সংযুক্ত আরব-আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে সুদান। এবারও এর পেছনে প্রধান ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ট্রাম্প নিজেই একথা জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে সুদানের নাম বাদ দেওয়া হয়েছে। এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প গতকাল বলেন, কমপক্ষে আরও ৫টি আরব দেশ ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করতে চায়। -বিবিসি