তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মিজানুর রহমান,সহ. প্রধান শিক্ষক
গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুমিল্লা
মোট নম্বর: ৫০
২৫টি নৈর্ব্যক্তিক প্রতিটি ১ নম্বর করে ২৫ নম্বর
ব্যবহারিক : ২৫ নম্বর
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও।
নিশ্চয়ই তোমরা এসএসসি পরীক্ষা ২০২১ এর জন্য প্রস্তুতি নিচ্ছ। আজ তোমাদের জন্য আইসিটি বিষয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করবো। আজ এর দ্বিতীয়পর্ব।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
৫১: তড়িত্ চোম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?
উ: জেমসক্লার্ক ম্যাক্সওয়েল
৫২:ম্যাক্সওয়েল তড়িত্ ও চৌম্বক বলকে একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম কী? উ: তড়িত্ চৌম্বকীয় বল
৫৩:বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি? উ: তড়িত্ চৌম্বকীয় বল
৫৪:হেনরি বিলগেটস এর জন্মসাল কোনটি?
উ::১৯৫৫ সাল
৫৫:স্টিভ জবস মৃত্যুবরণ করেন?
উ::২০১১ সালে
৫৬:বিনাতারে এক স্থান থেকে অন্য স্থানেবার্তা প্রেরণে প্রথম সফল যে বাঙালি বিজ্ঞানী
উ::জগদীশ চন্দ্র বসু
৫৭:জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন? উ: অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার।
৫৮:কত সালে জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? উ::১৮৯৫ সালে
৫৯:অ্যাপল কম্পিউটার চালু করেন কে?
উ: * স্টিভ জবস * স্টিভওজনিয়াক
* রোনাল্ডওয়েন।
৬০: আমাদের বেেঁচ থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো হচ্ছে-
উ: * পারস্পারিক সহযোগিতার মনোভাব
* তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী
* সৃজনশীলতা
৬১:পৃথিবীর মানুষ-
উ: * এক সময় বেেঁচ থাকার জন্য প্রকৃতির উপর পুরোপুরি নির্ভর করত
* যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতির উপর নিয়ন্ত্রণ আনতে শুরু করছে।
৬২:মানুষ জ্ঞান কি করতে পারে?
উ: সৃষ্টি করতে * ধারণ করতে * ব্যবহার করতে
৬৩:আন্তর্জাতিকতা হচ্ছে-
উ: * নিজ দেশের আদিবাসী হয়েও অন্য দেশের নাগরিক হওয়া।
* নতুন পৃথিবীর অলিখিত নিয়ম
শিক্ষকতার শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়াচ্ছিলেন। প্রযুক্তির বিভিন্ন অবদান সম্পর্কে তিনি বলছিলেন-ঘরে বসে থেকেও আমরা পৃথিবীর যে কোন স্থানের মানুষের সাথে কথা বলতে পারি এবং তাদের দেখতেও পারি।
৬৪:উদ্দীপকে উল্লেখিত যোগাযোগ মাধ্যমগুলো হলো-
উ::ফেসবুক-টুইটার-স্কাইপি-ইমু-লাইন-ভাইবার
৬৫:উদ্দীপকে উল্লেখিত যোগাযোগের জন্য কি প্রয়োজন?
উ::ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার
৬৬:ই-মেইলের জনক
উ::রেমন্ড স্যামুলেট মলিনসন
৬৭:অ্যাপলের যাত্রা শুরু হয়?
উ::এপ্রিল ১, ১৯৭৬ খ্রিস্টাব্দ
৬৮:www-এর জনক কে?
উ::টিম বানার্স লি
৬৯:সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট কোনটি?
উ::ফেসবুক