পপেল চন্দ্র সাহা,সহকারী অধ্যাপক
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী
ব্যবসায় উদ্যোগ
১। হামিম চৌধুরী একজন সফল উদ্যোক্তা। প্রযুক্তি একদিন আগামি বিশ্ব নিয়ন্ত্রণ করবে তা তিনি আগেই ধারণা করেছেন। ফলে বেশ বড় অঙ্কের মূলধন বিনিয়োগ করে তিনি একটি আইসিটি ফার্ম স্থাপন করেন। বর্তমানে ৩০ জন যুবক তার ফার্মে কাজ করছে।
(ক) আত্মকর্মসংস্থান কী? ১
(খ) কৃতিত্বার্জন চাহিদা একজন উদ্যোক্তার মাঝে কেন থাকতে হয়? ২
(গ) হামিম চৌধুরীর কোন বিশেষ গুণটি উদ্দীপকে ফুটে উঠেছে ? ব্যাখ্যা কর। ৩
(ঘ) ‘বেকার সমস্যা সমাধানে হামিম চৌধুরীর কার্যক্রমটি গুরুত্বপূর্ণ’- উক্তির যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪
উত্তর:ক: স্ব-উদ্যোগে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকেই আত্মকর্মসংস্থান বলে।
উত্তর: খ: একজন ব্যক্তিকে সাফল্য অর্জনে তাড়িত করে এমন অভ্যন্তরীণ স্পৃহা বা আকাঙ্ক্ষাকেই কৃতিত্বার্জন চাহিদা বলে।
স্রষ্টার সৃষ্টিতে প্রতিটা মানুষ একে অন্যের থেকে ভিন্ন। এই ভিন্নতার কারণেই একেক জনের ইচ্ছা, আগ্রহ ও উত্সাহে পার্থক্য লক্ষণীয়। কেউ খেয়ে পরে চলতে পারাকেই সফলতা ভাবে। আবার কেউ তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে কৃতিত্বের বা সাফল্যের স্মৃতি গড়তে প্রত্যাশী হয়। একজন উদ্যোক্তা তার নতুন চিন্তার সফল বাস্তবায়নে সদা সচেষ্ট থাকেন। তাই কৃতিত্বার্জন চাহিদা একজন উদ্যোক্তার মাঝে থাকতে হয়।
উত্তর:গ:হামিম চৌধুরীর দূরদৃষ্টি বা প্রজ্ঞার গুণটি উদ্দীপকে ফুটে উঠেছে।
জ্ঞানচক্ষু দ্বারা ভবিষ্যত্ সম্পর্কে আগেই বোঝতে পারার সামর্থকে প্রজ্ঞা বা দূরদৃষ্টি বলে। ব্যবসায়কে এগিয়ে নিতে এবং সাফল্য লাভের জন্য প্রত্যেক ব্যবসায়ীকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। ভবিষ্যতে কী ঘটতে পারে বা কী ঘটার সম্ভাবনা থাকে তা পূর্বেই বোঝতে পারলে সহজে সতর্কমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব।
উদ্দীপকে হামিম চৌধুরী ধারণা করেন যে, আগামী বিশ্ব নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি। এজন্য তিনি আইসিটি ফার্ম গঠন করেন। তিনি ভবিষ্যত সম্পর্কে আগেই বোঝতে পেরেছেন। তাই বলা যায় হামিম চৌধুরীর দূরদৃষ্টি বা প্রজ্ঞার গুণটি উদ্দীপকে ফুটে উঠেছে।