নাটকীয়তা শেষে গাঁটছড়া বাঁধলেন নেহা কক্কর

বিনোদন ডেস্ক

 

অনেকদিন ধরে নেহা কক্করের বিয়ে নিয়ে নাটকীয়তা চলছিল। অবশেষে সকল নাটকীয়তা ভেঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউড তারকা নেহা কক্কর।

দিল্লির একটি গুরুদ্বারে নেহা কক্করের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রোহন প্রীত সিং। নেহা এবং রোহন প্রীত সিংয়ের বিয়ের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

নেহা কক্কর এবং রোহন প্রীত সিংয়ের বিয়ের আসর দিল্লিতে বসলেও, তাদের রিসেপশন হবে পঞ্জাবে। তবে পরিবার এবং ঘনিষ্ঠদের পাশাপাশি আর কে কে নেহা কক্কর এবং রোহন প্রীত সিংয়ের রিসেপশনে হাজির হবেন, সে বিষয়ে জানা যায়নি কিছু।

বেশ কিছুদিন ধরেই নেহা কক্করের সঙ্গে রোহন প্রীত সিংয়ের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে তারা বিয়ে করবেন কি না, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। তিনি বলেন, নেহা কক্করের সঙ্গে রোহন প্রীত সিংয়ের পরিচয় হয় সমপ্রতি। পরিচয়ের কয়েক দিনের মধ্যে নেহা কক্কর কীভাবে বিয়ের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।