নেটওয়াকিং ডিভাইস সংযোজনে বাংলাদেশ হাই-টেক পার্কে জমি বরাদ্দ পেল মেট্রোনেট

বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডকে জমি বরাদ্দ  দেওয়া হয়েছে। ২১ অক্টবর ২০২০; বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষর সাথে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে ৬নং ব্লকে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের নামে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড এই প্রজেক্টে ডিজিটাল নেটওয়াকিং ডিভাইস সংযোজন ও উত্পাদন করবে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এডিসি এবং মেট্রোনেট বাংলাদেশ লি.-এর সিইও সৈয়দ আলমাস কবির হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ফাহমিদা আখতার, পরিচালক (কারিগরি), মো.মাহফুজুল কবীর, উপপরিচালক (সংগ্রহ)সহ অন্যান্য কর্মকর্তাগণ ও মেট্রোনেট বাংলাদেশ লি.-এর পক্ষে মইন উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।