মিলিমিটার ওয়েভের কর্মক্ষমতা পরীক্ষা করল জেডটিই

মোবাইল ইন্টারনেটে টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার টেকনোলজি সেবাদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন সম্প্রতি বিশ্বের প্রথম মিলিমিটার ওয়েভ (মিমিওয়েভ) ওভার-দ্য এয়ার (ওটিএ) পারফরম্যান্স পরীক্ষা সম্পন্ন করেছে। চায়না একাডেমি অব ইনফরমেশন কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি) এবং চীন মোবাইল গবেষণা ইনস্টিটিউট এই অ্যান্ড টু অ্যান্ড পরীক্ষাটি পরিচালিত করে। মিলিমিটার ওয়েভ ওটিএ সিস্টেমের পরীক্ষার বৈশিষ্ট্য যাচাই করা ছাড়াও জেডটিই বিভিন্ন জটিল ওয়্যারলেস চ্যানেলগুলিতে দুর্দান্ত অ্যান্ড টু অ্যান্ড পারফরম্যান্স অর্জন করেছে এবং বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, যে ৫ জি মিমি ওয়েভ সিস্টেমের বাণিজ্যিক ব্যবহারে এটি একটি বড় পদক্ষেপ।

২৬ গিগা হার্টজ মিলিমিটার ওয়েভ বেস স্টেশন পরীক্ষাটি এনএসএ নেটওয়ার্কগুলোতে প্রাথমিক পারফরম্যান্স আইটেমগুলো যাচাই করে। বিভিন্ন এনএলওএসে (নন-লাইন অফ সাইট) / লস (লাইন অফ সাইট) চ্যানেল মডেলের টেস্টগুলোর মধ্যে রয়েছে অ্যাক্সেস পারফরম্যান্স, ইউজার পিক রেট, ফিক্সড বিট রেট টেস্ট, এএমসি (অ্যাডাপটিভ মড্যুলেশন এবং কোডিং) টেস্ট, হাই স্পিড পারফরমান্স টেস্ট এবং বিম ম্যানেজমেন্ট টেস্ট। পরীক্ষামূলক ডেটা থেকে দেখা যায় যে, জেডটিই এর মিমি ওয়েভ সিস্টেমটি একক ব্যবহারকারীকে সর্বচ্চো ১.১৫ জিবিপিএস পর্যন্ত সরবরাহ করতে পারে। ১২০ কিমি / ঘণ্টা এবং ১৬০কিমি / ঘণ্টা এর অবনতিমান হাই-স্পিড এনএলওএসের পরিস্থিতিতেও, জেডটিইর মিমি ওয়েভ সিস্টেম যথাক্রমে ৮২২ এমবিপিএস এবং ৭২৩ এমবিপিএসের শীর্ষ হার সরবরাহ করতে পারে। মেইন্সট্রিম ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলোতে ওয়্যারলেস সিস্টেমগুলোর পারফরম্যান্স যাচাইকরণের সমৃদ্ধ অভিজ্ঞতার কারণে, জেডটিই অপারেটরগুলিকে পরিণত অ্যান্ড টু অ্যান্ড  ফাইভজি সেবা এবং সমাধান সরবরাহ করতে পারে। ভবিষ্যতে সংস্থাটি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য এমএমওয়েভ সিস্টেম তৈরি করতে এবং অপারেটরদের ফাইভজি দিয়ে বাণিজ্যিক সাফল্য অর্জনে সহায়তা সহায়তা ও সহযোগিতা করবে।