ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা বিল পদ্ম ও শাপলা ফুলের জন্য বেশ পরিচিত। কিন্তু বিলে ফসল আবাদের জন্য এরই মধ্যে ভরাট করে পুকুর খনন করায় শাপলা ও পদ্ম সমূলে কেটে ফেলছে স্থানীয়রা।
আগাছানাশক বিষ প্রয়োগে শাপলা ও পদ্ম মেরে ফেলছে কেউ কেউ। স্থানীয় বাসিন্দা সঞ্জয় সাহা জানান, এবার এমনিতেই বিলে শাপলা ও পদ্ম কম ফুটেছে। বিলে অবাধে বিষ প্রয়োগ করে ফুল মেরে ফেলা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক জানান, বিল ভরাট এবং বিষ প্রয়োগে পদ্ম ও শাপলাবিনাশীদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।