বৃষ্টিতে নাগরপুরে পূজার আমেজে ভাটা!

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

নাগরপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূজারি ও ভক্তদের মধ্যে পূজার আমেজ ম্লান হতে চলেছে। নাগরপুর উপজেলায় ১১৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও করোনা ভাইরাসের আতঙ্কের কারণে মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলায় নিয়োজিত নিরাপত্তাবাহিনী, আয়োজক ও পুরোহিত ছাড়া কোনো দর্শনার্থী চোখে পড়েনি। হরিভক্ত পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বিকাশ সাহা বলেন, প্রতি বছর দূর-দূরান্ত থেকে ভক্তরা আসলেও এ বছর করোনা মহামারির সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে ভক্তদের উপস্থিতি নেই বললেই চলে।