সৈয়দপুরে বিষমুক্ত বারোমাসি লাউ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরসহ নীলফামারী জেলায় লাউ এখন বারো মাসই ফলছে। ফলে লাউ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। এসব লাউ চাষে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার না করলেও তারা বেশি পরিমাণে প্রাকৃতিক সার ব্যবহার করছেন। তাতে লাউগুলো বিষমুক্ত থাকছে। আর ক্রেতাদের কাছে এমন লাউ জনপ্রিয়তা পেয়েছে। সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের লাউচাষি তবারক আলী জানান, বাণিজ্যিকভাবে লাউ চাষে যে অনেক লাভ হয় আগে জানতাম না। এখন অভাব তাড়িয়েছি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. সিরাজুল ইসলাম বলেন, ৫০০ হেক্টর জমিতে লাউ চাষ করেছে কৃষক।