গৃহবধূর লাশ উদ্ধার

বেলকুচ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচিতে শনিবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম খাদিজা খাতুন (২৪)। তিনি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।  বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হসপিটালে পাঠানো হয়েছে। এছাড়াও থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।