ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

কাজ শেষে বাড়ি ফেরার পথে আদমদীঘির সান্তাহার শখের পল্লীর এক নারী কর্মচারীকে দল বেঁধে ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—জহুরুল ও নাহিদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সান্তাহার ফাঁড়ি ইনচার্জ দুই জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, এই মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।