ক্যাপশন নিউজ

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রচলিত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সঙ্গে কাজ করবে সিটি ব্যাংক। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা এবং খুলনা জেলায় এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট চুক্তিতে স্বাক্ষর করেন

 

০০০

 

চট্টগ্রামের আকবর শাহ-তে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫১তম উপশাখা সম্প্রতি ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলী। ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক এবং কোম্পানি সচিব আব্দুল হান্নান খান অনুষ্ঠানে অংশ নেন

 

০০০

 

ওয়ান ব্যাংক লিমিটেড এবং লাইফস্টাইল হোটেল বিডি লিমিটেড পরিচালিত হোটেল ট্রপিকাল ডেইজি এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান এবং হোটেল ট্রপিকাল ডেইজির এমডি শাহেদ এজাজ আহমেদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ব্যাংকের কার্ডধারীরা এ হোটেলে সুবিধা পাবেন