বাতাকান্দি বাজারের যানজট

কুমিল্ল­া জেলার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার। উপজেলার সবচেয়ে বড় বাজারখ্যাত বাতাকান্দির যানজট জনগণের নিত্যদিনের সঙ্গী। চাঁদা আদায় ও রাস্তায় সিএনজির স্টপেজে যানজট প্রতিমুহূর্তেই লাগে। এছাড়া বাতাকান্দি বাজারের রাস্তা এতটাই খারাপ যে, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার সমস্যা ও যানজট বাতাকান্দি বাজারে চলাচলে মারাত্মক প্রতিবন্ধক। তাই রাস্তাটির সংস্কার ও যানজট সমস্যা দূর করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ রহমান

গৌরীপুর, কুমিল্ল­া