ধামরাইয়ে এমপি ও পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

ম ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ধামরাইয়ের স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সাধারণ সম্পাদক সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. বিল্লাল হোসেন, সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলীসহ অন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গতকাল ও তার আগের দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

গতকাল সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, ওসি দীপক চন্দ্র সাহাসহ অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলা শহরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।