লা লিগায় অনন্য মাইলফলকে মেসি

স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির একক আধিপত্য অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে। এবার ৪০০ গোলের মাইলফলকে পৌঁছে গেলেন বার্সেলোনা তারকা। এর আগে কেউ এই অনন্য কৃতি দেখাতে পারেননি। ৩১১ গোল নিয়ে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

রবিবার রাতে বার্সেলোনার ঘরের মাঠে এইবারের বিপক্ষে নিজের ৪০০তম গোলের দেখা পান মেসি। ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। অন্য দুটি গোল করেছেন লুইস সুয়ারেজ।

 

লা লিগায় সর্বোচ্চ গোলদাতারা হলেন— লিওনেল মেসি ৪০০, ক্রিশ্চিয়ানো রোনালদো ৩১১, তেলমো সাররা ২৫১, হুগো সানচেস ২৩৪ ও রাউল গনসালেস ২২৮।

 

ইত্তেফাক/এএম