কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৪৫ হাজার ৮শ পিস ইয়াবা ও নগদ ১৬ লক্ষ ১৩ হাজার ৬শ টাকাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
র্যাব জানায়, গত ২৪ অক্টোবর বিকাল পৌনে ৫টার দিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাং ব্রিজের দক্ষিণ পাশে মাদকের চালান ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন ব্যাগসহ পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাবরাং সিকদার পাড়ার মৃত জহির আহমদের পুত্র নবী হোছনকে (৩৫)আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৪৫ হাজার ৮শ’ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ১৬ লাখ ১৩ হাজার ৬শ’ টাকা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও নগদ টাকাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
ইত্তেফাক/এমআরএম