দোভাষী বাজার সড়ক বেহাল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে দোভাষী বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বৃষ্টির সময় এসব গর্তে পানি ভোগান্তি চরম আকার ধারণ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর জানান, সড়কটি সংস্কারের জন্য উপজেলা পরিষদের সভায় প্রস্তাব করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সড়কটির সংস্কার খুবই জরুরি। উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, বরাদ্দ পেলেই সড়কটি সংস্কার করা হবে।