রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজারহাটে চলতি আমন মৌসুমে ধানের খেতে পোকামাকড় দমনে কীটনাশকের পরিবর্তে পার্চিং পদ্ধতির ব্যবহার এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষক আবুল কালাম আজাদ ও মোস্তফা জামান জানান, তারা পাচিং পদ্ধতি অনুসরণ করেছেন। একরপ্রতি আমন ধানের খেতে ১৫/২০টি বাঁশের কঞ্চি, ১০টি জীবন্ত ধইঞ্চার ডাল পোঁতে দিয়েছেন। ফিঙ্গে, শালিক ও বুলবুলি ঐ ডালে বসে খেতের ক্ষতিকারক পোকা খেয়ে ফেলছে। উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার জানান, উপজেলায় একসময় পোকা দমনে ব্যয়বহুল কীটনাশকই ভরসা ছিল কৃষকের। এখন অনেক কৃষক পাচিং পদ্ধতি অনুসরণ করছেন।