চূড়ামণি সড়কে সৃষ্টি হয়েছে গর্ত

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চূড়ামণি সড়কের জোয়ারা এলাকায় সড়কের মাঝখানের মাটি ধসে বড় বড় দুটি গর্তের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার জোয়ারা, পাঠানদণ্ডী, কানাইমাদারী, মধ্যম জোয়ারা বড়ুয়াপাড়া, সুচিয়া বড়ুয়াপাড়া, শেখান্দরপাড়ার বাসিন্দারা। তারা গর্ত দুটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা জানান, ৮-৯ কিলোমিটার এ সড়কটি চলতি বছরের প্রথম মাসে কার্পেটিং করা হয়েছিল। এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউন নবী জানান, শিগিগর গর্ত হয়ে যাওয়া স্থানটি সংস্কার করা হবে।