বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফলে রবিবার সকালে পানিতে ডুবে মো. তারেক গাজী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তারেক ঐ গ্রামের সোলায়মান গাজীর ছেলে।
মৃতের চাচাতো ভাই রোমিজ গাজী জানান, তারেক হাত মুখ ধোয়ার জন্য বাড়ির পেছনের পুকুরে গেলে পড়ে যায়। এর প্রায় দুই ঘণ্টা পরে পাশের বাড়ির লোকজন পুকুরে তাকে ভাসতে দেখে স্থানীয় পল্লি চিকিত্সকের কাছে নিলে মৃত ঘোষণা করেন। তারেক মৃগী রোগে আক্রান্ত ছিলেন।