কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শনিবার সন্ধ্যায় ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো—হারিছ মিয়া (৩২) ও জাকির হোসেন (৩০)। তাদের বাড়ি উপজেলার বরাগিরকান্দি গ্রামে। এর আগে ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন।
অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার সিভিল সার্জন কার্যালয়ে নেওয়া হয়েছে। দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।