পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছায় রবিবার বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (২২)। সে উপজেলার কান্দি ইউনিয়নের তালুককান্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। স্থানীয়রা জানান, চার্জার লাইট চার্জে দেওয়ার সময় জাহাঙ্গীর আলম বিদ্যুত্স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।