নাটোর প্রতিনিধি
নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে মাদক সংরক্ষণ, বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মল্লিকহাটি মহল্লায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা, চোলাই মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়। কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে নাটোর সদর থানায় মামলা দায়ের করা রয়েছে।