আরএন স্পিনিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

 

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং লিমিটেড ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) করেছে শূন্য দশমিক ৮৮ টাকা। গত অর্থবছর অর্থাত্ (২০১৮-১৯) কোম্পানিটির ঋণাত্মক ইপিএস হয়েছিল ১৫ দশমিক ৪৭ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে শূন্য দশমিক ৩৩ টাকা। এর আগের বছর ছিল এক দশমিক ২১ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে শূন্য দশমিক ৬১ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল এক দশমিক ১০ টাকা। আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে। ঐ দিন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফরমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।