স্পোর্টস ডেস্ক
অবশেষে জয়ের দেখা পেল চেন্নাই সুপার কিংস। গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তারা আট উইকেটের বড় ব্যবধানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। দ্বাদশ ম্যাচে এটা মহেন্দ্র সিং ধোনির দলের চতুর্থ জয়।
বেঙ্গালুরু ছয় উইকেট হারিয়ে করে ১৪৫ রান। জবাব দিতে নেমে আট বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় তারা। ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কড়।