‘গেইল খুবই চৌকশ ক্রিকেটার’

ব্যাটিংয়ে কেবল ঝড়ই তোলেন না ক্রিস গেইল, প্রয়োজনে মাথা খাটিয়েও রান করেন—মনে করেন স্বয়ং শচীন টেন্ডুলকার। তিনি বলেন, ‘ যখন গেইলের প্রসঙ্গ আসে, মানুষ কেবল তার বিধ্বংসী ব্যাটিং নিয়েই কথা বলে। আর এটাই তারা জানে। তবে অনেকেই একটা বিষয় খেয়াল করে না, গেইল খুবই চৌকশ ক্রিকেটার। সে ভয়ংকর ব্যাটসম্যান, এটায় কোনো সন্দেহ নেই, একই সঙ্গে সে বেশ বুদ্ধিমানও। তার যদি মনে হয়, কোনো বোলার তাকে আউট করার সামর্থ্য রাখে, তাহলে সে ঐ বোলারের ওভারগুলো পার করে দিতে চায়। অপেক্ষা করে পরবর্তী সময়ের সুযোগের জন্য।’