বরিশাল জেলার সদর উপজেলায় রায়পাশা কড়াপুর ইউনিয়নের উত্তর শোলনা গ্রামের বাসিন্দাদের নিত্যদিনের দুর্ভোগ এই কাঁচা রাস্তা। এখানে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। বরিশাল নগরীর শোলনা বাজারের পশ্চিম প্রান্ত থেকে উত্তর দিকে যাওয়া এই সড়কটি বছরের ছয়মাসই থাকে কর্দমাক্ত! স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের দৃষ্টি নেই এদিকে। জনদুর্ভোগ লাঘবে সড়কটির প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
আযাদ আলাউদ্দীন
পরিচালক, বরিশাল সংস্কৃতিকেন্দ্র,
৪৫ জিলা পরিষদ মার্কেট,
বটতলা বাজার, বরিশাল