ফরিদপুরে লোডশেডিং

সম্প্রতি ফরিদপুরে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। ফরিদপুর শহর, ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর, নগরকান্দা, মধুখালী, আলফাডাঙ্গাসহ বিভিন্ন স্থানে চরম লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। ভোরবেলা থেকেই শুরু হয় এই লোডশেডিংয়ের যাতনা। ভাঙ্গার চান্দ্রা, মালিগ্রামেও থাকে না বিদ্যুত্। সেখানে কখনো কখনো ভোর ৫টায় গিয়ে আসে সকাল ১১টা বা দুপুর ১টায়। এতে সরকারি-আধা সরকারি অফিসগুলোতে কাজকর্ম হচ্ছে ব্যাহত। ফরিদপুর শহরেরও একই অবস্থা। সদরপুরে তো ভয়াবহ অবস্থা লোডশেডিংয়ের। সারা রাত লোডশেডিংয়ে মানুষ গরমে হাঁসফাঁস করে। তাছাড়া রাজবাড়ীতেও চলে ভয়াবহ লোডশেডিং। সকাল, দুপুর, রাত সময়ের কোনো ঠিক-ঠিকানা নেই। কলকারখানার উত্পাদন অব্যাহত রাখতে লোডশেডিংয়ের রাশ টেনে ধরা দরকার। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইয়ামিন খান

২ নং হাবেলী গোপালপুর,

মুজিব সড়ক, ফরিদপুর