পূজামণ্ডপে মাস্ক ও অর্থ উপহার

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমতা ইউপি চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আরিফ হোসেন অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বড় নারায়ণপুর, জগত্নগর, আমতাসহ বিভিন্ন মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় এবং ভক্তদের বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন। তিনি জানান, তার নেতা ধামরাইয়ের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদের নির্দেশনায় তারা মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং সবার কাছে নেতার শুভেচ্ছা পৌঁছে দেন। একই দিনে আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সূতিপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কালামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রবিউল করিম নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ওই ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং মাস্ক ও অর্থ উপহার দেন।