অভিবাসী ফোরাম সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপের উদ্যোগে গতকাল দিনব্যাপী স্থানীয় একটি হলরুমে অভিবাসী ফোরাম সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওকাপের ফিল্ড অফিসার মো. আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, অভিবাসী ফোরাম আড়াইহাজারের সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোপালদীর প্রতিনিধি মোশাররফ ভুঁইয়া, ব্রাহ্মন্দীর অভিবাসী ফোরাম সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিশনন্দীর ফোরাম সভাপতি মজিবুর রহমান। প্রশিক্ষণ দেন প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ও সাবিরা ফেরদৌসী স্বপ্না।